|

Advertisement
×

কৃষিবিদ ইন্স্যুরেন্সের নামের ছাড়পত্র দিয়েছে আইডিআরএ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৪৫৯ বার পঠিত

কৃষিবিদ ইন্স্যুরেন্সের নামের ছাড়পত্র দিয়েছে আইডিআরএ

সাধারণ বীমা প্রতিষ্ঠান কৃষিবিদ ইন্স্যুরেন্স লিমিটেডের নামের ছাড়পত্র দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রকর্তৃপক্ষ(আইডিআরএ)।

২০২৩ সালের জুন মাসে প্রস্তাবিত কোম্পানীটির উদ্যোক্তাদের আবেদনে সাড়া দিয়ে এই অনাপত্তি পত্র দেয় আইডিআরএ।

রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীর(আরজেএসসি) নিবন্ধনের জন্য এই ছাড়পত্র দেয় আইডিআরএ।

আইডিআরএর উপ পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করে। এদিকে এই ছাড়পত্র বীমা ব্যবসার জন্য নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য নিশ্চয়তা দিচ্ছে না বলেও জানিয়েছে আইডিআরএ।  ঐ বছরের আগস্টে ইস্যুকৃত চিঠি প্রাতিষ্ঠানিকভাবে আরজেএসসিকে জানানোর জন্য আইডিআরএকে অনুরোধ করে  প্রতিষ্ঠানটি। এ তথ্যটিও আইডিআরএর উপ পরিচালক মো. সোলায়মান নিশ্চিত করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box

Posted ০৮:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com