বিবিএনিউজ.নেট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৩১ বার পঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হামিদুর রহমানকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ, ১৯৭৩ (১৯৭৩ সালে রাষ্ট্রপতি আদেশ নম্বর-২৭) অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হামিদুর রহমানকে পরিচালক হিসেবে পুনারাদেশ না দেয়া পর্যন্ত সার্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ দেয়া হলো।
এতদিন এ পদে ছিলেন একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এ কে এম মুনিরুল হক। তার বদলির কারণে নতুনভাবে মো. হামিদুর রহমানকে নিয়োগ দেয়া হলো।
Posted ০২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com