Ad
x

ক্যানসারের তৃতীয় ধাপ, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সঞ্জয়

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৪৩ বার পঠিত

ক্যানসারের তৃতীয় ধাপ, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সঞ্জয়

অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যানসার তৃতীয় ধাপে পৌঁছে গেছে। চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। কদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় ৬১ বছর বয়সী এ অভিনেতাকে।

প্রথমে ধারণা করা হয় করোনার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু টেস্ট নেগেটিভ আসে। তারপরই এদিন রাতে ক্যানসারের কথা প্রকাশ্যে এলো। অভিনেতা শেখর সুমনের ছেলে আদিত্য সুমন টুইট করেন সঞ্জয় দত্তের ক্যানসারে খবর জানিয়ে। আদিত্য লেখেন, ‘সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়েছে’। তার আরোগ্য কামনাও করেন আদিত্য।

শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হন। করোনা টেস্ট নেগেটিভ আসে ও সেই সঙ্গে তিনি কিছুটা সুস্থ বোধ করলে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এরপর মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত সামান্য বিরতি নিচ্ছেন। পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। দ্রুত তিনি আবার কাজে ফিরবেন’। কিন্তু সেই পোস্টের কয়েক ঘণ্টা পরেই ক্যানসারের কথা জানলো সবাই।

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com