|

Advertisement
×

ক‌রোনায় কেন্দ্রীয় ব্যাং‌কের যুগ্ম-পরিচালকের মৃত্যু

সোমবার, ২২ জুন ২০২০   প্রিন্ট   ৫০১ বার পঠিত

ক‌রোনায় কেন্দ্রীয় ব্যাং‌কের যুগ্ম-পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হ‌য়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন।

সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ ফরিদ উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যুগ্ম-পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এটি আমি নিশ্চিত নই, তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

Facebook Comments Box

Posted ০১:৩১ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com