|

Advertisement
×

খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত

রবিবার, ০১ মার্চ ২০২০   প্রিন্ট   ৬০৫ বার পঠিত

খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সম্পন্ন হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল্লাহ মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মর্তুজ আলী, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা নূরনবী চৌধুরী বক্তব্য রাখেন।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ জন গ্রাহকের কাছে মৃত্যু দাবির প্রায় পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com