|

Advertisement
×

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত

শনিবার, ০৩ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬০০ বার পঠিত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৭.২ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ওষুধ-রসায়ন খাতে ১০.৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ১০.৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬.৭ শতাংশ, জীবন বিমা খাতে ৬.১ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৯ শতাংশ, বিবিধ খাতে ৫.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.২ শতাংশ, খাদ্য খাতে ২.৪ শতাংশ, আইটি খাতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১.২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৮ শতাংশ, কাগজ, ট্যানারি, ভ্রমণ ও অবকাশ, সেবা খাতে দশমিক ৪ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া পাট খাতে ২ শতাংশ লেনেদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com