|

Advertisement
×
ফারইস্ট ইসলামী লাইফে ১৩ কোটি টাকা আত্মসাত

খালেকের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

খালেকের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের ১৩ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম এ খালেকের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, তারা কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া ভাউচার তৈরি ও ১৬টি ক্যাশ চেকের মাধ্যমে এই অর্থ উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অনুসন্ধান কর্মকর্তা ইতোমধ্যে নথি তলব করে যাচাই-বাছাই করছেন।

এর আগে, সম্পদ ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নজরুল ইসলাম, এমডি হেমায়েত উল্লাহসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় নজরুলের স্ত্রী তাসলিমা ইসলাম, এম এ খালেক, তাদের স্ত্রী-সন্তানসহ কোম্পানির বেশ কিছু সাবেক কর্মকর্তা এবং মিথিলা টেক্সটাইলের দুই কর্মকর্তাও অভিযুক্ত।

মামলায় বলা হয়, ২০৭ কোটি টাকার সম্পদ ক্রয় দেখিয়ে ৪৫ কোটি টাকা বিভিন্ন ব্যক্তির নামে স্থানান্তর করা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও অপরাধ।

গত ২৩ অক্টোবর নজরুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক। তিনি বর্তমানে কারাগারে আছেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com