|

Advertisement
×

খায়রুল আলম স্মরণে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শোকসভা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৭৩৩ বার পঠিত

খায়রুল আলম স্মরণে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শোকসভা

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির প্রবীণ কর্মকর্তা এসভিপি খায়রুল আলমের করোনাজনিত সাম্প্রতিক মৃত্যুতে কোম্পানির উদ্যোগে বুধবার ভার্চুয়াল শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে খায়রুল আলম স্মরণে ও কোম্পানির প্রতি তার অপরিসীম অবদানের বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন পাটোয়ারী এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন কোম্পানির অন্যতম পরিচালক, উত্তরা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও এমডি এবং ঢাকা চেম্বার অব কমার্মের সাবেক সভাপতি মতিউর রহমান।মুনাজাত পরিচালনা করেন মুফতি মো. আমজাদ হোসেন কাসেমী। অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য ছাড়াও কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশ থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com