|

Advertisement
×

খোরশেদ আলম এনআরবি ব্যাংকের নতুন ডিএমডি

বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২৯০ বার পঠিত

খোরশেদ আলম এনআরবি ব্যাংকের নতুন ডিএমডি

মো. খোরশেদ আলম এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এনআরবি ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে খোরশেদ আলম ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ব্যাংকিং, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টসহ বহুমুখী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ।

খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংকে দ্বিতীয় ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন। ইস্টার্ন ব্যাংকে চাকরিরত অবস্থায় তিনি ঢাকা ও চট্টগ্রামে শাখা ব্যবস্থাপক, এসএমই বিভাগ, করপোরেট রিস্ক বিভাগ, সিআরএম ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ওমেগা ইউকের সার্টিফায়েড ক্রেডিট স্পেশালিস্ট (সিএসএ) ও ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট নিউজিল্যান্ডের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার খোরশেদ আলম বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার হয়ে বেসরকারি ব্যাংক ও এসএমই উদ্যোক্তাদের জন্য সেমিনার ও কর্মশালা পরিচালনা করেছেন। —বিজ্ঞপ্তি

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com