বিবিএনিউজ.নেট
শনিবার, ২১ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৭২ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার সব কর্মচারী গ্রুপ বীমা সুবিধা উপভোগ করবেন।
পল্লী উন্নয়ন একাডেমি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দ্বারা পরিচালিত হয়। এখন সরকারি কর্মচারীরাও গ্রুপ বীমার আওতায় আসছেন, যা ওই ইন্ডাস্ট্রিতে একটি নতুন ধারার সূচনা করছে এবং গার্ডিয়ান লাইফ এ পরিবর্তনের অংশীদার হতে পেরে গর্বিত।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন এসভিপি এবং হেড অব করপোরেট সেলস ও সিনিয়র অফিসার (গ্রুপ বীমা) মো. মাহফুজুর রহমান এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পক্ষে পরিচালক (প্রশাসন) মো. আব্দুস সামাদ ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শ্যামল চন্দ্র হাওলাদার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com