|

Advertisement
×

গার্ডিয়ান লাইফের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩   প্রিন্ট   ৩৯২ বার পঠিত

গার্ডিয়ান লাইফের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

বিনিয়োগকারীদের জন্য বর্ধিত শেয়ারমূল্য নিশ্চিত করার প্রত্যয় গার্ডিয়ান লাইফের ব্যবসায়িক পারফরম্যান্সকে করেছে সর্বদা তরান্বিত।
এর আগে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের মাঝে ২০২১ সালেও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৯ সালে ৮৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণ করেছে।

এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের যৌথ অর্থায়নে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমস্ত আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি প্রদর্শন করে আসছে।

ইতোমধ্যেই গার্ডিয়ান লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪০৭ কোটি টাকায় আর গড় বার্ষিক বৃদ্ধির হারে (সিএজিআর) লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ, গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ ও মোট সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ।

গার্ডিয়ান লাইফ দ্রুত বীমা দাবি নিষ্পত্তিতে পারদর্শিতার জন্যও সুপরিচিত। প্রতিষ্ঠানটির ক্লেইম পে-আউট রেশিও ৯৮ শতাংশ, এ পর্যন্ত মোট পরিশোধিত বীমা দাবীর পরিমাণ ১ হাজার ৫শ’ কোটি টাকা।

প্রশংসনীয় আর্থিক স্থিতিশীলতার জন্য ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) সম্প্রতি গার্ডিয়ান লাইফকে AA3 রেটিং প্রদান করেছে। সুকৌশলী দর্শন, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষনতা ও শ্রেষ্ঠত্বের দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে গার্ডিয়ান লাইফ অর্জন করেছে উল্লেখযোগ্য এসকল সাফল্য।

Facebook Comments Box

Posted ০৭:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com