|

Advertisement
×

গার্ডিয়ান লাইফের বেস্ট এমপ্লয়ি ও কাস্টমার সার্ভিস চ্যাম্পিয়ন পুরষ্কার

বুধবার, ১০ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩০৪ বার পঠিত

গার্ডিয়ান লাইফের বেস্ট এমপ্লয়ি ও কাস্টমার সার্ভিস চ্যাম্পিয়ন পুরষ্কার

নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গার্ডিয়ান লাইফের কর্মকর্তারা।

সম্প্রতি গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে বেস্ট এমপ্লয়ী ও কাস্টমার সার্ভিস চ্যাম্পিয়নদের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হাবিব হাসান চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিষদের সকল সদস্যবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ এছাড়াও কোম্পানির সকল কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

গার্ডিয়ান লাইফ সব সময়ই তার প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রচেষ্টায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এ সকল কার্যক্রমে কর্মকর্তা ও কর্মচারীদের সন্তুষ্টি ও ইতিবাচক মনোভাবের ভূমিকা মূল্যায়ন করে। তাই প্রতিষ্ঠানের কর্মক্ষমতা ও অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারনা তৈরি এবং আভ্যন্তরীণ সম্পর্ক সুসংহত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

বেস্ট এমপ্লয়ী ও কাস্টমার সার্ভিস চ্যাম্পিয়নদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে গার্ডিয়ান লাইফের বর্তমানের এই দৃঢ় অবস্থান কর্মীদের সর্বোত্তম প্রচেষ্টার ফলাফল এবং এই স্বীকৃতি কর্মীদের বছরের দ্বিতীয়ার্ধেও তাদের সর্বোচ্চটা দিতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

Posted ০৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ১০ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com