রবিবার, ২৩ জুলাই ২০২৩ প্রিন্ট ৭০৫ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিএমএস টেক লজিস্টিকস লিমিটেড (ড্রপশীপ) এর মধ্যে সম্প্রতি একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফসিহউল মোস্তফা, এসভিপি এবং হেড অফ ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি, গার্ডিয়ান লাইফ এবং এম এ মোরছালিন তমাল, কো-ফাউন্ডার এবং সিওও, বিএমএস টেক লজিস্টিকস এর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। আরিফুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট; শাহিন শাহাদাত, ম্যানেজার; আল আমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গার্ডিয়ান লাইফ এর পক্ষে এবং মো. মাসুমউদ্দিন, ডিরেক্টর; পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট; মাসুম আহমেদ, কি-অ্যাকাউন্ট ম্যানেজার, বিএমএস টেক লজিস্টিকস এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় ড্রপশীপ এর গ্রাহকরা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বীমা পলিসি গ্রহণ করার সুযোগ পাবেন যা বীমা ক্রয়ের প্রক্রিয়াটকে আগের চেয়ে আরও সহজ করে তুলবে। গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্য অফার করতে এই স্ট্র্যাটিজিক পার্টনারশিপ অনন্য ভূমিকা পালন করবে, যা দেশের ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স’ এর ক্রমবর্ধমান চাহিদাকে আরও জনপ্রিয় করে তুলবে।
Posted ০৪:২০ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com