Ad
x

গ্রিনডেল্টার ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫১৪ বার পঠিত

গ্রিনডেল্টার ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনস লভ্যাংশ।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ৬৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মার্চ।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com