|

Advertisement
×

গ্লোবাল ইন্স্যুরেন্স লভ্যাংশ হিসেবে শেয়ার দেবে

মঙ্গলবার, ২৮ মে ২০১৯   প্রিন্ট   ৯৪৪ বার পঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স লভ্যাংশ হিসেবে শেয়ার দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে পাঁচ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে পাঁচটি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ আগস্ট। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫৪ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৩ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

এদিকে সাধারণ বীমা খাতের এই কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৫ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৪১ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা বেড়েছে ১৪ পয়সা।

মুনাফার পাশাপাশি চলতি বছরে কোম্পানিটির সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৩৮ পয়সা, যা ২০১৮ সালের মার্চ শেষে ছিল ১২ টাকা ৩২ পয়সা।

Facebook Comments Box

Posted ০২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com