Ad
x

চট্টগ্রামে বীমা মেলা পরিদর্শন করেছে ট্রাস্ট ইসলামী লাইফ কর্তৃপক্ষ

বৃহস্পতিবার, ০২ মে ২০১৯   প্রিন্ট   ৭০৮ বার পঠিত

চট্টগ্রামে বীমা মেলা পরিদর্শন করেছে ট্রাস্ট ইসলামী লাইফ কর্তৃপক্ষ

“নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা” এ স্লোগান নিয়ে গত ১৫ ও ১৬ মার্চ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয় বীমা মেলা। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করে। মেলাটি পরিদর্শন করেন ট্রাস্ট ইসলামী ইনসিওরেন্স লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক । এইসময় কোম্পানির মূখ্য নিবার্হী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজানসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বরে জাতীয় নির্বাচন, জানুয়ারিতে বাণিজ্য মেলা ও ফেব্রুয়ারিতে বই মেলা থাকায় ২০১৮ সালের বীমা মেলা ২০১৯ মার্চে আয়োজন করে আইডিআরএ। এ মেলায় সব বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে এই নিয়ন্ত্রন সংস্থা।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ঢাকায় এবং ২০১৭ সালে সিলেটে বীমা মেলার আয়োজন করে আইডিআরএ।

Facebook Comments Box

Posted ০৫:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com