|

Advertisement
×

চার্টার্ড লাইফের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৩১৯ বার পঠিত

চার্টার্ড লাইফের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট প্রোগ্রাম-২০২৩ গত ১৭ই এপ্রিল রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। কোম্পানির সিইও এস এম জিয়াউল হক, এফএলএমআই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মো. নুরুল আকতার, পরিচালক মোহা. নূর আলী, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় কোম্পানির ব্যাংকাস্যুরেন্স চ্যালেনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত ২০২৩ সালের ৫৪ জন সফল বীমাকর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির ভবিষ্যত উন্নতি কামনা করে বক্তব্য রাখেন এবং সেবার মান বজায় রেখে উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। কোম্পানির সিইও এস এম জিয়াউল হক, এফএলএমআই সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com