বিবিএনিউজ.নেট
রবিবার, ০৮ মার্চ ২০২০ প্রিন্ট ৫৭২ বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তহবিল সংগ্রেহর জন্য সম্প্রতি এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই চুক্তির আওতায় ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।
চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম জিয়াউল হক এফএলএমআই এবং এএএ ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস এফসিজিএ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চার্টার্ড লাইফের ডিএমডি মোহাম্মদ এমাদাদ উল্লাহ, সিএফও মো. মনজুর আহমেদ, কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এসিএস এবং এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক আবদুস সালাম খান, সিনিয়ন ম্যানেজার মো. ওলিউর রহমান এসিএস, জুনিয়র সহকারী ব্যবস্থাপক রকিবুল ইউসুফ উপস্থিত ছিলেন।
Posted ০৩:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com