|

Advertisement
×

চার্টার্ড লাইফের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

চার্টার্ড লাইফের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়ালি বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক মোহা. নূর আলী।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান দেশের বাহিরে থাকায় এবং ভাইস চেয়ারম্যান অসুস্থ থাকায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহা. নূর আলী।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ অনুমোদনসহ বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

সভায় কোম্পানির পরিচালকবৃন্দসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com