সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
রোহিঙ্গা সংকট সমাধান

চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৫৪ বার পঠিত

চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টারের সাথে সাক্ষাতের সময় এ আহ্বান জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ডেপুটি স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেদেশে অবস্থান করছে।

রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে অনানুষ্ঠানিক ভূমিকা রাখছে চীন। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বরাবরই মিয়ানমারেরর পক্ষেই অবস্থান দেশটির।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে এসে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংকট সমাধানে সিপিসির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টারের সহযোগিতা চাইলেন। আহ্বান জানালেন মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির।

বাংলাদেশ প্রতিনিধি দলের সফরটি শুরু হয় চীনের উরমুচী প্রদেশ থেকে। প্রথমদিন দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয় দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে। এসময় টানা তৃতীয়বার ক্ষমতায় আসায় সফরকারীদের অভিনন্দন জানান সিপিসির এই জ্যেষ্ঠ নেতা। আশাবাদ ব্যক্ত করেন শিগগিরই উভয় দেশের শীর্ষনেতাদের সফর নিয়ে।

Facebook Comments Box

Posted ০৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com