নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৫৯ বার পঠিত
আগামী ১৫ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। এর আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১২ কোটি ২৬ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮২১টি শেয়ারের মধ্যে ৩৮.৬৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫১.৯৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৩০ টাকা।
৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭৫ টাকা।
এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৫.৩২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৯ টাকা।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com