বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫৩৩ বার পঠিত
শেখ মো. জামিনুর রহমান সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইসিটি) ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৯ সালে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন কলাকৌশল ব্যবহারের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র লাভ করেন।
শেখ মো. জামিনুর রহমান ১৯৬৫ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ মো. জামিনুর রহমান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের আজীবন সদস্য।
Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com