|

Advertisement
×

জনতা ব্যাংকের পরিচালক হলেন কেএম সামছুল আলম

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯   প্রিন্ট   ৭১২ বার পঠিত

জনতা ব্যাংকের পরিচালক হলেন কেএম সামছুল আলম

জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে কেএম সামছুল আলম সম্প্রতি যোগদান করেছেন। এর পূর্বে তিনি সিনিয়র ডিস্ট্রিক্ট সেশন জজ হিসেবে কর্মরত ছিলেন।

কেএম সামছুল আলম ১৯৮৫ সালে বিআইডাব্লিটিসিতে বাজেট অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিস (জুডিসিয়াল) এর মাধ্যমে সহকারি জজ হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে যোগদান করেন।

চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, অর্থঋণ আদালত ও কমার্শিয়াল কোর্টের বিচারক, চট্টগ্রাম ও ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাইবার ট্রাইবুনালের বিচারক (সেশন জজ) হিসেবে, আইন ও বিচার বিভাগের সলিসিটর (প্রেষণ) এবং ফরিদপুর ও কুমিল্লাতে সিনিয়র জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ০১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com