|

Advertisement
×

জয়দেবপুরে জেনিথ লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩৮৮ বার পঠিত

জয়দেবপুরে জেনিথ লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত

গাজীপুরের জয়দেবপুরে গতকাল নতুন আঙ্গিকে হাফিজুর রহমান এজেন্সি অফিসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন সংগঠন প্রধান মো. জিয়াউর রহমান, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের ইনচার্জ ও এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জিএম মো. আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ ব্যবস্থাপনা পরিচালক (উঃ) মো. হাফিজুর রহমান ইমাম। সঞ্চলনায় ছিলেন ডিজিএম মো. ইয়াছির আরাফাত। সভায় প্রায় অর্ধ-শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com