নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২৭৬ বার পঠিত
আইন লঙ্ঘন করে কমিশন বাবদ অতিরিক্ত অর্থ ব্যয় করায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে করা জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে তাগিদ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকে জরিমানা পরিশোধের এই তাগিদ দেওয়া হয়।
এতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বীমা আইন ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নং লাইফ ০৩ (খ) /২০১২ সুস্পষ্ট লঙ্ঘন করায় ২০২৩ সালের ১০ মে কোম্পানিকে বীমা আইন, ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির রিভিউ আবেদন পত্রের মাধ্যমে খারিজ করা হয় এবং পূর্বের আদেশ বহাল রেখে জরিমানা পরিশোধ করার জন্য পত্র প্রেরণ করা হয়। কিন্তু কোম্পানি আজ পর্যন্ত জরিমানা পরিশোধ করেনি।
এ অবস্থায় জরিমানার ৫ লাখ টাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে- অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
Posted ০৪:৪২ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com