|

Advertisement
×

জহির উদ্দিনের বকেয়া পরিশোধে প্রগেসিভ লাইফকে আইডিআরএ’র চিঠি

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

জহির উদ্দিনের বকেয়া পরিশোধে প্রগেসিভ লাইফকে আইডিআরএ’র চিঠি

প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন কোম্পানি সেক্রেটারি ও উপ মহাব্যবস্থাপক মো. জহির উদ্দিনের বকেয়া পাওনা এবং অনাপত্তিপত্র প্রদানের বিষয়ে কোম্পানিটিকে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গতকাল সোমবার (২আগস্ট) আইডিআরএ’র পরিচালক, উপ-সচিব মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন কোম্পানি সেক্রেটারি ও উপ মহাব্যবস্থাপক মো. জহির উদ্দিনের বকেয়া পাওনা এবং অনাপত্তিপত্র প্রদানের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তিনটি পত্র জারি করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, উক্ত বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি করা হচ্ছেনা।

কোম্পানির পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় মো. জহির উদ্দিনের পাওনাদি পরিশোধ ও অনাপত্তিপত্র প্রদানের বিষয়টি এজেন্ডাভুক্তকরণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com