|

Advertisement
×

জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন সিটি ব্যাংকের

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০   প্রিন্ট   ৫৩৬ বার পঠিত

জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন সিটি ব্যাংকের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে সিটি ব্যাংক।

এ উপলক্ষে বুধবার ঢাকার গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মুজিববর্ষের লোগো সম্বলিত টি-শার্ট পরে ও হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।।

এ সময় প্ল্যাকার্ড প্রদর্শনে অংশ নেন ব্যাংকটির পরিচালক হোসেন মেহমুদ, মিসেস সৈয়দা শায়রীন আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ সব নির্বাহী ও প্রায় ৬শ কর্মকর্তা।

প্ল্যাকার্ড প্রদর্শন শেষে পরিচালকরা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে ব্যাংকের বোর্ডরুমে মুজিববর্ষের বিশেষ কেক কাটেন। একই সময়ে একইভাবে আয়োজন ছিল সারাদেশে সিটি ব্যাংকের সব শাখায়।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com