|

Advertisement
×

জাতীয় শোক দিবস উপলক্ষে বিআইএফ’র আলোচনা সভা

বুধবার, ৩১ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩৯২ বার পঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে বিআইএফ’র আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহিফলের আয়োজন করেছে বাংলাদেশ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিআইএফ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তরা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নূর-ই-আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার পি কে রায়, মো. জামিরুল ইসলাম, তালুকদার মো. জাকারিয়া হোসেন, নিমাই কুমার সাহা ও মো. আব্দুল মতিন সরকার প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৭:১৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com