Ad
x

জাতীয় শোক দিবস উপলক্ষে বিআইএর আলোচনা সভা

শনিবার, ৩১ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৮৯২ বার পঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে বিআইএর আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের তারিখকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অন্যদের মধ্যে গেস্ট অব অনার হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জীবনীর ওপর বিশেষ নিবন্ধ পাঠ করেন নজরুল ইসলাম খান।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফফর হোসেন পল্টু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. সেলিনা আফরোজ, আইডিআরএর সদস্য গকুল চাঁদ দাস ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ০২:২৫ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com