বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৬৮০ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের প্রায় ২৮৩ জন কর্মী গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স উপভোগ করবেন।
এম এম মনিরুল আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি এবং হেড অব সেলস; মোঃ দিদারুল আনোয়ার, অফিসার, কর্পোরেট সেলস এবং গার্ডিয়ান লাইফের সিনিয়র অফিসার, সিআরএম, মোঃ সাইফুল ইসলাম, এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে হিদেওকোজিমা ডিএমডি ও সিএফও; সানজানা বিনতে সুকুর, সহকারী পরিচালক, নীতি ও পরিকল্পনা এবং ড. রুখসানা পিঙ্কি, সহকারী পরিচালক (এইচআরএম) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল একটি জাপানি সংস্থা, শিপ হেলথ কেয়ার হোল্ডিংস এবং আইশি মেডিকেল গ্রুপ বাংলাদেশের একটি যৌথ প্রকল্প। সম্প্রতি তারা তাদের সিএসআরের আওতায় দরিদ্রদের জন্য ৭৫টি হসপিটাল বেড দেওয়ার পরিকল্পনা করেছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com