বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ প্রিন্ট ৪৪৮ বার পঠিত
দেশের সকল জীবন বীমা কোম্পানির গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং দাবি পরিশোধের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আগামী ৪ এপ্রিলের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকের এ তথ্য পাঠাতে হবে।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি জীবন বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
চিঠিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রেগুলেটরি অথরিটি সংশ্লিষ্ট ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অর্জন পরিবীক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে প্রস্তুত করতে হবে। এমতাবস্থায় নির্ধারিত ছক মোতাবেক তৃতীয় ত্রৈমাসিকের (১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ মার্চ ২০২১) তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
Posted ০৬:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন