Ad
x

জীবন বীমা কর্পোরেশনের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২২৫ বার পঠিত

জীবন বীমা কর্পোরেশনের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

জীবন বীমা কর্পোরেশনের ( জেবিসিত) পরিচালনা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

বুধবার পরিচালনা বোর্ডের সভায় অংশগ্রহণের জন্য জেবিসিতে আসলে ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান (অতিরিক্ত সচিব) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই সময় কর্পোরেশনের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হলে তিনি বিভিন্ন পরামর্শ প্রদান করেন। কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি ও নিয়োগ নিয়মিত করতে ম্যনেজিং ডাইরেক্টরকে নির্দেশ দেন। তিনি কর্পোরেশনের সমৃদ্ধির জন্য সব কর্মকর্তাকে সাহস ও সততা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এর আগে গত ৯ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৩ বছরের জন্য জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে।

Facebook Comments Box

Posted ০৮:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com