|

Advertisement
×

‘জেড’ গ্রুপে প্রাইম ইন্স্যুরেন্স, লোন সুবিধা বন্ধ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬০৮ বার পঠিত

‘জেড’ গ্রুপে প্রাইম ইন্স্যুরেন্স, লোন সুবিধা বন্ধ

মুনাফা করেও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের এবার কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ কারণে কোম্পানিটিকে ‘জেড’ গ্রুপে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা শেয়ার কেনার ক্ষেত্রে লোন সুবিধা বন্ধ করা হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ২৪ ফেব্রুয়ারি থেকে ‘এ’ গ্রুপ থেকে ‘জেড’ গ্রুপে চলে যাবে। পাশাপাশি আজ রোববার কোম্পানিটির শেয়ারের দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

এদিকে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের কোনো ধরনের লোন সুবিধা না দেয়ায় জন্য ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৩ পয়সা। আর ২০১৯ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৩১ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com