|

Advertisement
×

জেনিথ ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত

সোমবার, ২৯ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৫৬ বার পঠিত

জেনিথ ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিল কমিটির ৬ষ্ঠ সভা সোমবার (২৯ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য মাওলানা এ বি এম মাসুম বিল্লাহ, জনাব এ কিউ এম ছফিউল্লাহ আরিফ, মাওলানা মুফতি মুহাম্মদ বদিউল আলম সরকার, হাফেজ মাওলানা জিয়াউল হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কোম্পানির ম্খ্যু নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান ও কোম্পানি সচিব আবদুর রহমান। নিয়মিত বীমা দাবী পরিশোধ করায় সভার চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম রেজাকুল হায়দার, উদ্যোক্ত পরিচালক মরহুম ফিরোজ আলম, মরহুম মো. আলী আজিম খান ও শরীয়াহ্ কাউন্সিল এর সদস্য মরহুম অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মাগফিরাত ও কোম্পানির সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com