Ad
x

টপটেন লুজারের শীর্ষে সাফকো স্পিনিং

বুধবার, ২৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৭৫৬ বার পঠিত

টপটেন লুজারের শীর্ষে সাফকো স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৬.৭৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২১৩ বারে ১ লাখ ৭২ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৫.৮৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ২.২৫ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল, সাভার রিফ্যাক্ট্ররিজ, দুলামিয়া কটন, অ্যারামিট সিমেন্ট, ইনটেক লিমিটেড,বিকন ফার্মা ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com