নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ৪২৪ বার পঠিত
চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়াম্যান রিয়াদ মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান রিপু।
সভায় নতুন বছরে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, তামাদি পলিসি পুনরুদ্ধার ও গ্রাহককে সর্বোচ্চমানের সেবা প্রদান। যাতে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ও বীমা খাতের ইতিবাচক ভাবমূর্তির উন্নয়ন ঘটে।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) পরিচালনা পর্ষদের সভায় মোঃ রফিকুজ্জামানকে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়। রফিকুজ্জামান দীর্ঘদিন যাবত কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন মোঃ রফিকুজ্জামান। প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে।
Posted ০৫:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন