নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২৩১ বার পঠিত
আজ ২৫ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির। আজ কোম্পানিটির ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকার। ১৫ কোটি ১২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমার, সি পার্ল রিসোর্ট, জেমিনি সি ফুড, ফু-ওয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, কহিনুর কেমিক্যাল এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
Posted ০৩:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com