|

Advertisement
×

ডিএসই চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ চায় ডিবিএ

সোমবার, ১২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২১৮ বার পঠিত

ডিএসই চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ চায় ডিবিএ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করেছে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সোমবার (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম।

ডিবিএ সভাপতি বলেন, ডিএসইর চেয়ারম্যান পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজমেন্টের ওপর অযাচিত হস্তক্ষেপ করছেন। তার এ ধরনের কোন ক্ষমতা নেই। আমরা ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের ইমিডিয়েটলি অপসারণের দাবি জানাচ্ছি।

এ সময় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) দ্রুত সংস্কার দাবি করেন ডিবিএ সভাপতি।

তিনি বলেন, বিএসইসিতে কমিশনারদের মতো অনেক অসৎ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই কমিশনে কমিশনারদের মতো অসৎ কর্মকর্তা- কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে। এজন্য পুরো কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে শেয়ারবাজারে অনিয়মের শেষ নেই। বলে শেষ করা যাবে না। এরমধ্যে উল্ল্যেখযোগ্য অনিয়ম করা হয়েছে- আইপিও, রাইট শেয়ার, ওটিসি থেকে এসএমইতে স্থানান্তর, ফ্লোর প্রাইস ও বিএসইসিতে ১২৭ জন নিয়োগ।

ডিবিএ সভাপতি বলেন, ডিএসইর পর্ষদেও পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যাদের রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com