|

Advertisement
×

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে নগদ-গ্রামীণফোন চুক্তি

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৫ বার পঠিত

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে নগদ-গ্রামীণফোন চুক্তি

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ তাদের সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক চাইলেই খুব সহজে নগদের সেবা নিতে পারবেন।

সম্প্রতি নগদ ও গ্রামীণফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা তাদের মোবাইল ফোন থেকে কেবল *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই নগদের গ্রাহক হয়ে যেতে পারবেন।

গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে নগদের অ্যাকাউন্ট খোলার উদ্ভাবনীয় এই সেবা পেয়ে আসছিলেন গ্রামীণফোনের গ্রাহকরা। তাছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা নগদের অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন ‘নগদ’ গ্রাহক।

বুধবার মহান বিজয় দিবসের দিনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে গ্রামীণফোনের গ্রাহকদের জন্যে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ তাদের অত্যাধুনিক এই প্রযুক্তিগত উদ্ভাবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নগদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে নগদ ও গ্রামীণফোনের এই যৌথপথ চলার উদ্বোধন করেন। এতে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

তাছাড়া শুরু থেকেই ডিজিটাল কেওয়াইসি’র আওতায় ‘নগদ’ অ্যাপের মাধ্যমে সেলফি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়েও মুহূর্তেই অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রাহকরা। অ্যাকাউন্ট খোলার ২৪ ঘণ্টার মধ্যে নূন্যতম ৫০০ টাকা নগদে ক্যাশ-ইন করে গ্রাহকরা নিতে পারেন লাখপতি হওয়ার সুযোগ। এছাড়া গ্রামীণফোনের গ্রাহকেরা নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করে পাচ্ছেন বেশ কিছু অভাবনীয় অফার।

তথ্য-প্রযুক্তির উদ্ভাবনীয় এই আবিষ্কার সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়াই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার এই প্রক্রিয়া চালু করায় নগদ এবং গ্রামীণফোনকে আমি ধন্যবাদ দিতে চাই। ফলে বাংলাদেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে অংশ নিতে আর কোনো বাধা কিংবা দীর্ঘসূত্রীতা থাকবে না। এই উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমাদের জানা মতে, এতো সহজে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার কোনো নজির কোথাও নেই। একই সঙ্গে এটি বিশ্বের সর্ববৃহৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুসানের উদ্যোগ বলেও আমরা জানতে পেরেছি। যুগান্তকারী এই উদ্যোগ দেশের সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্কের আওতায় থাকা গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলাদেশে সূচনা হবে ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায়, যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সহায়তা করবে।

চুক্তির বিষয়ে গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে আমাদের গ্রাহকদের জীবনযাত্রার প্রয়োজনীয় দিকগুলোর সঙ্গে তাদের সংযুক্ত করাকে সম্ভব করে তোলা। নগদের সঙ্গে এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। আর দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com