শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিভিডেন্ড ঘোষণা করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ৩০ জুন ২০২০   প্রিন্ট   ৬৩২ বার পঠিত

ডিভিডেন্ড ঘোষণা করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২৩ জুলাই, বৃহস্পতিবার।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৬৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০৬:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com