|

Advertisement
×

ডয়েচে ব্যাংকের ১৮ হাজার কর্মী ছাঁটাই

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯   প্রিন্ট   ৭৬৬ বার পঠিত

ডয়েচে ব্যাংকের ১৮ হাজার কর্মী ছাঁটাই

জার্মানির শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক কর্মী ছাঁটাই শুরু করেছে। প্রতিষ্ঠান পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকটি কর্মী ছাঁটাই করছে বলে জানা গেছে।

সিএনএন বিজনেস জানিয়েছে, আমূল সংস্কারের অংশ হিসেবে ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে ব্যাংকটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে ডয়েচে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ান সুইং এশিয়ায় কর্মী ছাঁটাই শুরুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্বের অন্যান্য অংশেও ডয়েচে ব্যাংকের শ্রমশক্তি সংকুচিত করা হবে। এর আগে রোববার পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেন সুইং, যেখানে জার্মান ব্যাংকটির প্রতি পাঁচটি কর্মসংস্থানের মধ্যে একটি ছাঁটাই করা হবে বলে জানান। তবে কোন কোন কার্যালয় থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে, ডয়েচে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সুইং জানান, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা রয়েছে, কেবল সেখানে কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, এশিয়ার বাইরে লন্ডন ও নিউইয়র্কে জার্মান ব্যাংকটির বৃহৎ কার্যালয় রয়েছে। এছাড়া সারা বিশ্বেই এর শাখা ও কার্যালয় আছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com