সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তারুণ্যের উৎসবে অংশ নিতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ

সোমবার, ০৪ আগস্ট ২০২৫   প্রিন্ট   ২৩২ বার পঠিত

তারুণ্যের উৎসবে অংশ নিতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ

‘তারুণ্যের উৎসব ২০২৫’ সফলভাবে উদযাপন নিশ্চিত করতে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নভোথিয়েটার–বিজয় সরণি–তেজগাঁও এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলো যেন নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয় এবং ঢাকার প্রধান কার্যালয় ও শাখাগুলোর নির্ধারিত সংখ্যক কর্মকর্তাকে অংশগ্রহণে উৎসাহিত করে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের চিঠি পাওয়ার পর বিভিন্ন ব্যাংক শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে অনেকেই ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানার তৈরি করেছে।

একটি বেসরকারি ব্যাংকের এক উদ্বোধন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি পেয়েছি। আমাদের একটি প্রতিনিধিদল শোভাযাত্রায় অংশ নেবে, এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৪:২১ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com