Ad
x

তিন ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

তিন ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠানের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩২ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৯৬ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৮ টাকা ৯ পয়সা।

মিডল্যান্ড ব্যাংকের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৯ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫২ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৫৯ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৫ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ৪ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৩৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com