|

Advertisement
×

থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩১৮ বার পঠিত

থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী

বাংলাদেশে নিযুক্ত থাউল্যান্ডের অনারারি কনসাল পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা- ক্লাওচা-উয়ুয়া।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু মজবুত করার জন্য তিনি থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডারের সহযোগী পুরস্কার পেয়েছেন।

রাজধানীর থাই দূতাবাসে অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে থাই দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী দীর্ঘ ১৮ বছর যাবত থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন। এই অবদানে স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। থাই সরকার ১৮৬৯ সাল থেকে এই সম্মাননা চালু করে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com