মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দরপতনের ধারা অব্যাহত পুঁজিবাজারে

বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৫২৯ বার পঠিত

দরপতনের ধারা অব্যাহত পুঁজিবাজারে

সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে গত রোববার (৩ এপ্রিল) সূচক সামান্য বৃদ্ধির পর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা চারদিন দরপতন হলো। এই চার দিনে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৮ হাজার ৯০ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩৭১টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৯৮৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৩০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ২ দশমিক ৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ৪৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৫১৫ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের। এরপর ছিল সোনালী পেপার, লাফার্জহোলসিম, বিজিবি পাওয়ার, বিবিএস, আইপিডিসি, নাহি অ্যালুমনিয়াম, বিএসসি, স্কয়ার ফার্মা এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৫০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। এ বাজারে ১৮ কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com