শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বাড়ার শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৭৮ বার পঠিত

দর বাড়ার শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৫৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৪২ বারে ১ লাখ ৯২ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১৮ পয়সা বা ৭.১৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৮২ বারে ৩ লাখ ৭৭ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । আজ কোম্পানিটির দর ২ টাকা ১০ পয়সা বা ৫.৩৭ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাব মেরিন কেবলস, এসিআই, জনতা ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মা।

Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com