নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৫৬০ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শেয়ার দর বাড়ার বা গেইনার তালিকার শীষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৫০ টাকায়। আজ বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৯ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রিপাবলিক ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.৪৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.২২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৮৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৮৩ শতাংশ, সায়হাম কটনের ৪.৯০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ এবং জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮১ শতাংশ বেড়েছে।
Posted ০৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com