|

Advertisement
×

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ২৭৮ বার পঠিত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ সকাল ১১.৩০ টায় সেনা কনভেনশন হল “সেনা গৌরব”, এসকেএস টাওয়ার (নবম তলা), মহাখালী রেলগেট, ঢাকায়, ডিজিটাল প্ল্যাটফর্মে  অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের। সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, পরিচালক  মুরাদ মোহাম্মদ তাজ, ইঞ্জিনিয়ার এ কে এম আহসানুল হক, তাহরিন আমান,  মো. শামীম আহমেদ (স্বতন্ত্র পরিচালক),  মো. ওয়ালিউজ্জামান এফসিএ(স্বতন্ত্র পরিচালক),  মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম প্রমুখ।

চেয়ারম্যান মহোদয় কোম্পানির বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব। সভায় বিনিয়োগকারীদের জন্য ১ % নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের সরাসরি ও ভার্চুয়াল অংশগ্রহনের মধ্য দিয়ে সাধারণ সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com