বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দ্বিতীয় প্রান্তিকে লোকসান কমেছে ফারইস্ট ফাইন্যান্সের

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

দ্বিতীয় প্রান্তিকে লোকসান কমেছে ফারইস্ট ফাইন্যান্সের

চলতি বছরে (জানুয়রি-জুন ২০২০) দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
জানা যায়, জানুয়ারি থেকে জুন ২০২০ পর্যন্ত অনিরিক্ষীত আর্থিক পতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান এক টাকা ১১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান কমেছে ২ টাকা ৩৪ পয়সা।
এদিকে, এপ্রিল থেকে জুন ২০২০ পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ৩৮ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান কমেছে ১৪ পয়সা।
জানুয়ারি থেকে জুন ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬৭ পয়সা (নেগেটিভ)। গত বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৩ পয়সা (নেগেটিভ)। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে এক টাকা ৭৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৮৫ পয়সা।

 

Facebook Comments Box
×

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com