Ad
x

ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে ওমর সানি ও মৌসুমী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৯১ বার পঠিত

ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে ওমর সানি ও মৌসুমী

ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে নানা শ্রেণি পেশার মানুষ। আজ ধর্ষকদের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর দাবিতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা।

তাদের ভিড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন অনেক তারকারাও। তবে স্বশরীরে রাজেপথে নেমে এলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়ণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই দুই তারকা বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন।

সেখানে সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির মেম্বার উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। ভালো থাক দেশের মানুষ ভাল থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।’

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com